সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে সামান্য ঝগড়া বাধিয়ে বসেছিলেন লাসিথ মালিঙ্গা।
ভবিষ্যতে এমন আচরণ না করতে শ্রীলঙ্কান তারকা পেসারকে সতর্ক করে দিল
শ্রীলঙ্কা ক্রিকেট।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান নির্বাহী অজিত জয়াসেকেরা। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদমাধ্যমের সামনে ভালো আচরণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
মালিঙ্গার আচরণ ঠিক করতে তিন সদস্যের কমিটিও গঠন করেছে বোর্ড।
গত সোমবার কেন্দ্রীয় চুক্তির সমস্যা মেটাতে বোর্ডের সদর দফতরে এসে সংবাদমাধ্যমের সামনে বিরূপ আচরণ করেন মালিঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন